"কমলা কান্তের দপ্তর:" বইটির সম্পর্কে কিছু কথা:
বঙ্কিমচন্দ্রের ‘কমলাকান্তের দপ্তর সমকালীন মধ্যবিত্ত জীবনের আশা ও স্বপ্নভঙ্গের আর্তনাদ এবং তাদের জীবন-সংকটের অনিবার্য কষ্টকর বাস্তবতাকেই উপস্থাপিত করে। সমকালীন সামাজিক প্রতিবেশের বিকৃত-ক্বিভ্রান্ত অবয়বের সাথে জনমানসের ঘাত-প্রতিঘাতের দ্বন্দ্বচিত্রের হাহাকারময় দীর্ঘশ্বাসবার্তাই এ প্রবন্ধগ্রন্থে বেঘোষিত হয়েছে। সে সময়ের বর্ধিষ্ণু মধ্যবিত্ত সম্প্রদায়ের আত্মোপলব্ধির পথই তখনই শুধু অবরুদ্ধ হয়ে পড়ে নি; বরং নিম্নবিত্ত মানুষের জীবনেও অনিশ্চয়তার মহান্ধকার ঘনিয়ে উঠেছিল। মধ্যবিত্ত জীবন ছিলো এক অন্ধকারে নিমজ্জিত ও নিষ্পেসিত।