ইসরাইল—ফিলিস্তিন যুদ্ধের জানা-অজানা সব প্রশ্নের উত্তর মিলবে অধ্যাপক মোঃ ছফিউল্লাহ মাহমুদী রচিত ‘ফিলিস্তিনে মানবতার কান্না’ বইয়ে। লেখক এই গ্রন্থে সতেরটি অধ্যায়ের মাধ্যমে ইসরাইল—ফিলিস্তিন যুদ্ধের ইতিবৃত্ত তুলে ধরার চেষ্টা করেছেন। ইহুদি জাতির অতীত আত্মপরিচয়, জায়নাবাদীর গভীর চক্রান্ত—ষড়যন্ত্র ও রক্তাক্ত ফিলিস্তিন পরিস্থিতি, দখলদার ইসরাইলের সন্ত্রাস ও যুদ্ধাপরাধ, ফিলিস্তিন সংকট ও মার্কিন সাম্রাজ্যবাদের চক্রান্ত, আরব—ইসরাইল সংঘাত, ইয়াসির আরাফাত—এর ভূমিকা ও হামাসের প্রতিরোধযুদ্ধ, সংগ্রামে লড়ে যাওয়া ফিলিস্তিনের অবস্থান, ইসরাইল ও ফিলিস্তিনের ভবিষ্যৎ ইত্যাদি বিষয়সমূহ সুবিন্যস্তভাবে আলোকপাত করেছেন।
| বইয়ের নাম | ফিলিস্তিনে মানবতার কান্না |
| লেখক | অধ্যাপক মোঃ ছফিউল্লাহ মাহমুদী |
| প্রকাশনী | বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ |
| আইএসবিএন | 9789848000748 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 192 |
| সংস্করণ | 1st Published, 2024 |
| বিভাগ | Political Unrest War And Genocide |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।