বাংলাদেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই বিষয়টির দিকে লক্ষ্য করেই এই গ্রন্থটির অবতারণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ। এই বইটিতে গবেষণার মূল ধারণার সাথে জড়িত বিষয়, যেমন— গবেষণার প্রাথমিক ধারণা, গবেষণার ইতিহাস, লিটারেচার রিভিউ কী এবং কীভাবে করতে হয়, কোয়ান্টিটেটিভ মেথডোলজি বলতে কী বুঝায়, কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ মেথডোলজির মধ্যে পার্থক্য কী, কীভাবে রিপোর্টিং করতে হয়, কীভাবে তথ্য সংগ্রহ করতে হয়, কীভাবে সাক্ষাৎকার নিতে হয়, কীভাবে তথ্য বিশ্লেষণ করতে হয়, কীভাবে একটি রিসার্চ পেপার ইন্টারন্যাশনাল কনফারেন্সে উপস্থাপন করতে হয়, কীভাবে ও কোথায় রিসার্চ আর্টিকেল প্রকাশ করতে হয়— এমন সব বিষয়গুলো সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে। এই গ্রন্থে যারা লিখেছেন প্রত্যেকে বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই গবেষণার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে কাজ করেছেন। সেই সঙ্গে কর্মজীবনেও প্রায় সকলেই গবেষণা ও শিক্ষাকতা ও দেশি-বিদেশি গবেষণা সংস্থার সঙ্গে সম্পৃক্ত থেকে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। তাদের সেই অভিজ্ঞতার আলোকে প্রতিটি লেখার অবতারণা।
| বইয়ের নাম | গবেষণা প্রারম্ভিকা |
| প্রকাশনী | স্টুডেন্ট ওয়েজ |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Bibidh Bishয়K Prbndh |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।