বাংলাদেশে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান কী শুধু একটি সরকার পরিবর্তনের ঘটনা, নাকি গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের বৈপ্লবিক সূচনা? এই মৌলিক প্রশ্নকে কেন্দ্র এই গ্রন্থ উপস্থাপন করেছে এক নতুন তাত্ত্বিক কাঠামো, যার নাম- Theory of Democratic Revolutionary Institutionalisation (TDRI)। গণঅভ্যুত্থানের পরিধি ও বিপ্লবের নৈতিক বৈধতা কীভাবে সাংবিধানিক, প্রাতিষ্ঠানিক এবং গণতান্ত্রিক সংস্কৃতিতে রূপান্তরিত হয়, তার একটি মৌলিক ব্যাখ্যা নির্মাণই এই গ্রন্থের প্রধান অবদান।
রাজনৈতিক তত্ত্ব, তুলনামূলক রাষ্ট্রবিজ্ঞান, বিপ্লব-অধ্যয়ন, গণতান্ত্রিক রূপান্তর এবং বাংলাদেশের সমসাময়িক ইতিহাসকে সমন্বিত করে রচিত এই গ্রন্থে প্রস্তাব করা হয়েছে July Democratic Transformation Model (JDTM) নামে একটি মডেল, যা বিপ্লব-পরবর্তী রাষ্ট্রগঠনের ধাপগুলোকে একটি সুসংহত বিশ্লেষণী কাঠামোয় ব্যাখ্যা করে।
গবেষণাভিত্তিক বিশ্লেষণ, নতুন তত্ত্ব নির্মাণ এবং আন্তর্জাতিক রাজনৈতিক তত্ত্বের সঙ্গে বাংলাদেশের অভিজ্ঞতার সংলাপ- এই তিনের সমন্বয়ে গ্রন্থটি শুধু বাংলাদেশের রাজনীতির জন্য নয়, গণতান্ত্রিক রূপান্তর, বিপ্লব এবং রাষ্ট্রগঠন নিয়ে আগ্রহী আন্তর্জাতিক গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও নীতিনির্ধারকদের জন্যও একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
| বইয়ের নাম | জুলাই বিপ্লবের শত্রু-মিত্র রাষ্ট্র, গণতন্ত্র, রাজনৈতিক পাঠ |
| লেখক | মাহফুজ পারভেজ |
| প্রকাশনী | স্টুডেন্ট ওয়েজ |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Bibidh Bishয়K Prbndh |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।