দিলারা হাফিজ কবিতা লিখছেন বহুদিন। বাংলাদেশের কবিতা বিষয়ে তাঁর উচ্চতর গবেষণা রীতিমতো সমীহ-জাগানো। কবিতা বিষয়ক প্রবন্ধ ও কবিদের নিয়ে স্মৃতিগদ্যেও তিনি অনন্য। বাংলার বরেণ্য কবি রফিক আজাদের সংসর্গ তাঁর কবিতাবোধকে পূর্ণতা দিয়েছে। 'কবিতাকথা, কবিদের কথা' এমনই কিছু অমল-ধবল গদ্যের সংকলন। জালালুদ্দিন রুমি থেকে পিয়াস মজিদ পর্যন্ত বিশ্ব ও বাংলা কবিতার সুদীর্ঘ পরম্পরা দিলারা হাফিজের অনুভব ও বিশ্লেষণে পেয়েছে নতুন মাত্রা। প্রাসঙ্গিক তথ্যের সমাবেশের পাশাপাশি এখানে আছে তত্ত্বকলার প্রয়োগ। লেখক স্মৃতির দখিন দুয়ার খুলে দেখেছেন কবি ও কবিতার অন্তরমহল। স্বাদুসুন্দর ভাষা আর পরিবেশনের অভিনবতা এই বইকে কবিতাপ্রেমী পাঠকের কাছে আনন্দময় সংগ্রহ করে তুলবে নিঃসন্দেহে। দিলারা হাফিজের এই বই কবিতা সংক্রান্ত আলোচনা-পর্যালোচনায় এক গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে গণ্য হবে বলে আশা করা যায়। পাঠক ও পাঠিকা, আপনাদের স্বাগত দিলারা হাফিজ রচিত ও স্টুডেন্ট ওয়েজ প্রকাশিত 'কবিতাকথা, কবিদের কথা'র ঋদ্ধ ভুবনে।
| বইয়ের নাম | কবিতাকথা, কবিদের কথা |
| লেখক | দিলারা হাফিজ |
| প্রকাশনী | স্টুডেন্ট ওয়েজ |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Bibidh Bishয়K Prbndh |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।