বেগম খালেদা জিয়া এখন বাংলাদেশের গণতন্ত্রের নির্ভরযোগ্য নিশান। দেশপ্রেমের এক উজ্জ্বল উদাহরণ। সাহসী নেতৃত্বের এক অনন্য উপমা। স্বাধীনতার প্রশ্নে আপোষহীন। দেশের জন্য জীবন বাজি রাখা এক নেতৃ। পৃথিবীর ইতিহাসে কম নেতা বা নেতৃ জীবনের ঝুঁকি নিয়ে দেশের মাটি কামড়ে পড়ে থেকেন। কারাগারের দুঃসহ জীবন বেচে নেন কেবল দেশের মমতায়। ভয়ভীতি, প্রলোভনে কোনোভাবেই আপোষহীন হননি তিনি। একটি জঘন্য অত্যাচারী নির্মম স্বৈরাচারী শাসকের অমানবিক জুলুমের শিকার হয়েও তিনি কারাগারকেই বেছে নিলেন। তবুও দেশ ত্যাগ করতে অস্বীকার করলেন। এই ত্যাগের কারণেই মহান আল্লাহ তায়ালা তাঁকে উচ্চ মর্যাদা দান করেছেন। সম্মানিত করেছেন তাঁকে। যে জুলুমবাজ স্বৈরিণী খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে পুরে রেখেছিলো, সময়ের ব্যবধানে সেই স্বৈরিণীকে চূড়ান্ত অসম্মানের সাথে পালিয়ে যেতে হলো। আর বন্দী খালেদা জিয়া মুক্ত হয়ে বিশ্ববাসীর চোখে অকল্পনীয় সম্মানীত হয়েছেন। যা সত্যিই অভাবনীয়।
| বইয়ের নাম | গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া |
| লেখক | আবুল কাসেম হায়দার |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 72 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।