শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিশ্বনেতাদের উক্তি
রোনাল্ড রিগান : গোটা বিশ্বে সাধারণ মানুষের কল্যাণের জন্য গভীর আগ্রহ, আইনের শাসনের প্রতি নিষ্ঠা এবং আন্তর্জাতিক বিষয়ে গভীর প্রজ্ঞার জন্য প্রেসিডেন্ট জিয়ার প্রতি আমি শ্রদ্ধাশীল।
মার্গারেট থ্যাচার : প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্ব ও দৃষ্টান্তে বাংলাদেশ অগ্রগতি সাধন এবং আন্তর্জাতিক মর্যাদা অর্জন করেছিল।
ঝাউ জিয়াং : রাষ্ট্রীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং জাতীয় অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে প্রেসিডেন্ট জিয়া ছিলেন ক্লান্তিহীন।
পিয়েরে ট্রুডো : সংকটকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে দৃঢ় ও গতিশীল নেতৃত্ব দিয়েছেন।
ইন্দিরা গান্ধী : প্রেসিডেন্ট জিয়া উন্নয়নের দিকে বিশেষ নজর রেখে দেশ পরিচালনা করেছেন। আঞ্চলিক সহযোগিতা সংক্রান্ত প্রস্তাবে তাঁর দূরদৃষ্টির পরিচয় পাওয়া যায়।
বাদশাহ ফাহাদ বিন খালেদ : ইসলামি উম্মাহ্র উন্নয়নে প্রেসিডেন্ট জিয়ার অবদান অবিস্মরণীয়।
বেগম খালেদা জিয়া সম্পর্কে বিশ্ব নেতৃবৃন্দের উক্তি
বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ : বেগম খালেদা জিয়া মুসলিম উম্মাহর অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নারী নেত্রী।
লি কিয়াং : তিনি একজন অভিজ্ঞ রাজনীতিক এবং চীনা জনগণের পুরনো বন্ধু।
নরেন্দ্র মোদি : বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
শেহবাজ শরিফ : বাংলাদেশের জন্য বেগম খালেদা জিয়ার জীবনব্যাপী সেবা এবং দেশের অগ্রগতি ও উন্নয়নে তাঁর অবদান একটি স্থায়ী উত্তরাধিকার।
সুশীলা কার্কি : বেগম খালেদা জিয়া আজীবন জনসেবায় নিয়োজিত একজন নেতা। তাঁর নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করেছিল।