বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মানুষের ভালোবাসা ও আস্থার যে বিরল সম্মান, তা খুব কম নেতাই অর্জন করেছেন। এক্ষেত্রে বেগম খালেদা জিয়া (১৯৪৫-২০২৫) নিঃসন্দেহে বিরল নজির গড়েছেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন শুধু দলীয় প্রধান নন, তিনি সমগ্র জনগোষ্ঠীর কাছে ঐক্যের প্রতীক। যিনি কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি এবং যিনি আপসহীন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর ব্যক্তিত্ব, মৃদুভাষী আচরণ, মানুষের প্রতি সমান সম্মান প্রদর্শন এবং রাষ্ট্রপরিচালনার অভিজ্ঞতা তাঁকে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।