গদ্যের খোলা জানালা
ফারুক মাহমুদ
আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের শরুতে রাষ্ট্রিক, আর্থিক, সমাজিক-সাংস্কৃতিক পরিবর্তনের প্রক্রিয়া স্পষ্ট হয়ে ওঠে । পাশ্চাত্য শিক্ষা, সভ্যতা, জ্ঞান-বিজ্ঞান ইত্যাদির সংস্পর্শে এসে আধুনিক যুগের সূচনা হয় । এ যুগযাত্রার সমান্তরালে ছিল বাংলা গদ্য সাহিত্যের উদ্ভব ও বিকাশ । নানা বোধ ও মতবাদের সঙ্গে যুক্ত হয় ব্যাক্তিস্বাতন্ত্র্য ও সামস্টিক শক্তির সৌন্দর্য । কত বাঁক, কত সংযুক্তি, কত বিয়োজনে শক্ত পায়ে দাঁড়িয়েছে বাংলা গদ্যভুবন ।
সাতসমুদ্রের জলের সঙ্গে একবিন্দু জল যুক্তহওয়ার মতো একটি গদ্যপ্রয়াস ফারুক মাহমুদের 'গদ্যের খোলা জানালা' । এটি তার লেখা একটি গদ্যসমষ্টি । কোনো নির্দিষ্ট বিষয়, কোনো যাত্রালক্ষ্য এ গ্রন্থে পাওয়া যাবে না । তবে, নানা বিষয়ে লেখা গদ্য, বিশেষ করে, লেখকের ব্যক্তিঅভিজ্ঞতা, অনুভূতি, জিজ্ঞসার, আকাঙ্খা ইত্যাদির গদ্যভাষ্য এই গ্রন্থটিকে বিশিষ্টতা দান করেছে । বিষয়ের একরৈখিকতা না থাকায় পাঠক সহজেই বিচিত্র পাঠস্বাদ পাবেন।