পড়ন্ত বিকেলে গোধূলী লগ্নে এক ঝাঁক পাখি কিচিরমিচির শব্দ করে নিরুদ্দেশে উড়ে গেল। আমি আর আবির একটা ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছি। পাখির কিচিরমিচির শব্দে আকাশ পানে তাকালাম। আকাশে ভাঙা ভাঙা মেঘ
উড়ে বেড়াচ্ছে। শ্রাবণ আকাশ। যে কোন সময় আকাশ পুরো মেঘে কপান্তরিত হয়ে তার কান্না পৃথিবীর কোলে ঢেলে দিতে' পারে। সূর্য ডুবু ডুবু ভাব। ধরার আলো অস্পষ্ট। সন্ধ্যা আগত। আমরা দু'জনে টিউশনিতে
পড়াতে যাব। দু'জনে একসঙ্গে হাঁটছি। রাস্তার পাশ থেকে মরা গন্ধ নাকে সুড়সুড়ি দিচ্ছে। আমরা আশেপাশে তাকালাম। গন্ধের তেজ তেমন মারাত্মক নহে। পাশে একটা ছোট বাচ্চা বিড়ালের ম্যাউ ম্যাউ ডাক শুনতে পেলাম।
খেয়াল করে দেখি রাস্তার পাশে ম্যান্ড ম্যাউ করা বাচ্চা বিড়ালের পাশে একটা বড় বিড়াল মরে আছে। বিড়ালটির বুক থেঁতলানো। সম্ভবত রোড এক্সিডেন্টে মারা গিয়েছে। এখনো পুরোপুরি গন্ধ ছড়ায়নি। বাচ্চা বিড়ালটি আমাদের দেখেও সরছে না। সে কেবল ম্যাউ ম্যাউ করে ডেকে যাচ্ছে। আবির বললো, 'মরা বড় বিড়ালটি সম্ভবত বাচ্চা বিড়ালটির মা।' 'তা হতে পারে।'