ভাষা, চিত্রকল্প, উপমা ও রচনাশৈলীর অভিনবত্বে জীবনানন্দ দাশের কবিতা অসাধারণ মহিমায় ভাস্বর। কবিতার পাশাপাশি তিনি গদ্যচর্চাও অব্যাহত রেখেছিলেন। বর্তমান গ্রন্থে শান্তনু কায়সার অপেক্ষাকৃত কম আলোকিত জীবনানন্দ দাশের সেই গদ্যচর্চার স্বরূপ ও প্রকৃতি তুলে ধরার চেষ্টা করেছেন।
এ গ্রন্থে আলোচিত জীবনানন্দের গদ্যসত্তা তাঁকে সামগ্রিকভাবে উপলব্ধির সহায়ক।