এক. আমগো হিঁদোল চুরা
মফিজ পাইছোনি আমারে, যে থালে খামু, সেই থালে ইয়া করুম?
আলাইয়ারপুরের লোকজনের কথায় যখন কোন কারণে হিঁদোল চোরের কথা উঠে আসে, তারা বলে, 'আমগো হিঁদোল চুরা'। তাদের আঞ্চলিক উচ্চারণে চোরকে 'চুরা' বলার কথা না, কিন্তু বিচিত্র কারণে হিঁদোলের ক্ষেত্রে তারা 'চোর' না বলে 'চুরা' বলে।
হিদোল যখন তার ছোট-খাট কাঠামোর শরীরের পাশে লম্বাটে হাত দুটি ঝুলিয়ে রাস্তায় হাঁটে, তার মাথার উস্কোখুস্কো চুল ও সপ্তাহ দু'য়েকের না কামানো গোঁফ-দাড়িতে একটা ফিনফিনে বাতাস বইতে শুরু করে। বাতাসে সে মাথার সামনে ঝুঁকে আসা চুলে গভীর মনোযোগে আঙুল ঢুকিয়ে তা দিতে থাকে।