হলুদ সাংবাদিকতার নাম বহুভাবে উচ্চারিত হলেও হলুদ সাহিত্যের কথা ইতোপূর্বে শোনা যায়নি। বস্তুত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে লেখকেরা যে সমাজে বসবাস করেন তার একটি দুঃখজনক বাস্তবতা হলো, নানা ধরনের প্রভাব বলয়ের কাছে আত্মসমর্পণ। প্রভাবাচ্ছন্ন সাহিত্যের এই প্রক্রিয়া ও এতদ্বারা সৃষ্ট সাহিত্যকে লেখক 'হলুদ সাহিত্য' নামে আখ্যায়িত করেছেন। তিনি একে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন এবং সমাজ-ধ্বংসের অন্যতম উপকরণ হিসেবে চিহ্নিত করেছেন।