জনপ্রিয় লেখক হিসাবে হুমায়ূন আহমেদের চরিত্র ও ব্যক্তিত্ব কেমন? তাঁর গুরুত্বপূর্ণ রচনাই-বা কোনগুলো? কথাসাহিত্যিক হিসাবে বাংলা সাহিত্যে বা বাংলাদেশের সাহিত্যে হুমায়ূনের অবস্থান কোথায়? এই বইটি এসব প্রশ্নের এক নিপুণ তল্লাশি। হুমায়ূনসমগ্র থেকে তাঁর তাৎপর্যপূর্ন রচনাগুলো চিহ্নিত করে সেগুলোর নিবিড় পাঠের আলোকে এ গ্রন্থে উপস্থাপিত হয়েছে হুমায়ূন আহমেদের সাহিত্যিক ব্যক্তিত্ব ও কৃতিত্ব।