‘সময় কত বিচিত্র বিষয় আহমেদ হোসেনকে দিয়ে লিখিয়ে নিয়েছে।… একজন মানুষ কতটুকু সত্য ধারণ করলে বা চর্চা করলে তার দৈনন্দিন জীবনের ভাবনা, ভাষা তার লেখায়ও হুবহু এক হয়ে যায়! হিউমার বা রস সঞ্চার তো আহমেদ হোসেনের অনায়াস অয়ত্তের মজ্জাগত। তাঁর লেখাতেও এই রস ও কৌতুক বহমান। অথচ, তা চাপিয়ে দেওয়া নয়। অনায়াস ও সাবলীল। বিষয়ের গভীরে দিয়ে তাঁর অভিজ্ঞতার বার্তাটি আমাদেরকে হানিয়ে দিচ্ছেন।…
একজন ব্যক্তির ভাবনার ব্যাপ্তি কতটুকু, তা তার লেখা পড়লে বুঝা যাবেই। ভাবনার ব্যাপ্তির সঙ্গে আহদেম হোসেনের নানান বিষয়ে আগ্রহ শুধু নয়, তাঁর দখল দেখেও বিস্মিত হতে হয়। কথার মতোই লেখাও তাঁর কাছে সহজ। কয়জনই বা লেখাকে নিজের জীবনযাপনের কথকতার সঙ্গে সাযুজ্য রাখতে পারেন! আহমেদ হোসেন পেরেছেন।…’
আহমেদ হোসেন রচিত ‘ইচ্ছের ডানায়’ প্রবন্ধ সংকলনে রয়েছে যাপিত জীবনের আনন্দ-বেদনার রসায়ন। যা পাঠককে ঋদ্ধ করবে সুনিশ্চিত।