প্রিয় পাঠক!
‘আল্লাহর প্রেম’—এ যেন অদেখা, অজানা অথচ হৃদয়ের গভীরতম এক
অনুভূতির নাম। যে প্রেম আমাদের সৃষ্টি করেছে, লালন-পালন করছে,
প্রতিটি নিঃশ্বাসে-প্রশ্বাসে যাঁর করুণা আমাদের ঘিরে আছে, সেই মহান
আল্লাহর প্রেমই মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ ও পরম পাওয়া। কিন্তু
দুঃখজনক হলেও সত্য, আজকের এই বস্তুতাড়িত জীবনে সেই প্রেম ভুলে
যাওয়া মানুষের সংখ্যা কত বেশি! আমরা মানুষকে ভালোবাসি, দুনিয়ার
ক্ষণস্থায়ী মোহে নিজেকে বিলিয়ে দিই, কিন্তু যে প্রেম আমাদের অস্তিত্বের
পূর্বেই আমাদের দয়ার পরশ বুলিয়েছে, আজ দুনিয়ার ব্যস্ততায় সেই
‘আল্লাহর প্রেম’— হৃদয়ে ধারণ করতে আমাদের সুযোগ হয়ে উঠেনা। এই
বইটি সেই হারানো প্রেমের দীপশিখা জ্বালানোর ক্ষুদ্র প্রচেষ্টা।