সুপ্রিয় পাঠক! হযরত আলী মিয়া নদভী রহ. বিভিন্ন সময়ে আলেমদের গুরুত্ব, মর্যাদা, দায়িত্ব ও কর্তব্য বিষয়ে যে সব হৃদয়স্পর্শী বয়ান প্রদান করেছেন, তার একটি সংকলন উপস্থাপিত হয়েছে। বিশেষভাবে আলেম ও মাদরাসার তালিবে ইলমদের উদ্দেশে তিনি যে দরদমাখা ভাষায় কথা বলেছেন—তা তাঁর অন্তরের গভীর আবেগ ও দায়বদ্ধতারই বহিঃপ্রকাশ।
তিনি সম্ভাবনার কথা যেমন তুলে ধরেছেন, তেমনি শঙ্কা ও বিপদের দিকগুলোকেও অত্যন্ত স্পষ্টভাবে চিহ্নিত করেছেন। এই গ্রন্থে আলী মিয়া নদভী রহ.-এর ইলম, তাক্বওয়া ও দাওয়াতি প্রজ্ঞা সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তাঁর এই আন্তরিক আহ্বান আমাদের জীবনপথে পাথেয় হয়ে উঠবে—এই প্রত্যাশা রাখি।