ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এই শান্তি ও কল্যাণের পথ পাওয়ার জন্য চাই জ্ঞানার্জন করা। জ্ঞানার্জনের একমাত্র পবিত্র বাহন পবিত্র কুরআন ও হাদীস শরীফ চর্চা করা। একই সাথে বিভিন্ন বই-পুস্তক পত্র-পত্রিকা পাঠ করা। পাঠ্যাভাস গড়ে তুলতে পারলেই জ্ঞানের রাজ্যে বিচরণ করা সম্ভব। জ্ঞানীরাই সমাজ, দেশ পরিচালনা করে। আর জ্ঞানী হওয়ার জন্য বই পড়ি জীবন গড়ি।
ইসলাম আমার ধর্ম কবিতার বইতে আল্লাহ, রাসূল, ইসলামের শাশ্বত জীবন, পাপ-পুণ্য, ইসলামের অমিয় বাণী, বেহশত-দোজখ, নামায-রোজা, হজ্জ-যাকাত, সত্য-মিথ্যা, দেশ-মাটি, ন্যায়-নীতি, দেহ-নফস, হালাল- হারামসহ ইসলামের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে লেখা পাঠকের হাতে বইটি তুলে দেয়া হল।
পাঠক বইটি পড়ে উপকৃত হলেই অর্থ ও শ্রম স্বার্থক হবে। আমিন।