সভ্যতার ইতিহাস
এখানে এই সমভূমে বসত গড়েছিল আমাদের মাতা। রোদ বৃষ্টি ঝড়ে, এখানে প্রাচীন নদীকূলে জেগেছিল তাহাদের গ্রাম।
এখানেই স্বপ্নের বীজধান বুনেছিল আমাদের পূর্বমাতা। ভূমি কর্ষণ করে বীজ বুনতে শিখিয়েছিল পিতাকে। শস্যদেবতা মায়ের বশ্যতা স্বীকার করেছিল, এই বুনো মাটিতে।