সৃষ্টির প্রথম হতে মানুষের এক পরম সত্তাকে জানার আকাঙ্খা চিরদিনের। সে পরম সত্তার সঙ্গে মিলিত হতে চায়। আজীবন পরম সত্তার সান্নিধ্য লাভের আশায় নিজকে উৎসর্গ করে। পরম সত্তাকে জানার এই প্রচেষ্টাকে “মরমীবাদ” বলে অভিহিত করা হয়। মুসলিম দর্শনে এই মরমী বাদ “তাসাউফ” নামে পরিচিত। বাংলায় একে সুফী দর্শন নামে অভিহিত করা হয়। সুফী দর্শনকে বলা যায় আত্মোপলব্ধির দর্শনÑ নিজকে জানার দর্শন এবং নিজকে জানার ভেতর দিয়ে পরম সত্তা বা আল্লাহকে চেনার দর্শন। কুরআন নাযিলের সূচনাকালে হযরত মুহাম্মদ (সা) গারে হেরায় ধ্যান করতেন। উক্ত ধ্যানের মধ্যে তাসাউফ বা আধ্যাত্মিক “মুরাকাবা” পদ্ধতির সাক্ষাৎ প্রমাণ পাওয়া যায়। এই মর্মে আল্লাহ বলেন, “নিশ্চয় আকাশ ও পৃথিবীর সৃষ্টির মধ্যে এবং রাত-দিনের আবর্তণে জ্ঞানীদের জন্য নিদর্শন।
| বইয়ের নাম | মহাসত্যের বাণী |
| লেখক | ড. মোহাম্মদ জহুরুল ইসলাম |
| প্রকাশনী | ঝিঙেফুল |
| আইএসবিএন | 9789849661962 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 136 |
| সংস্করণ | 1st Published, 2022 |
| বিভাগ | ধর্মীয় ও ভক্তিমূলক কবিতা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।