অনেকেই মনের মাঝে জমে থাকা কিছু বিশেষ কথা প্রকাশ করতে চায়। কিন্তু নানা কারণে তা আর হয়ে ওঠে না। কেউ কেউ আবার হৃদয়ে লুকিয়ে থাকা কথাগুলোকে শব্দে রূপ দিতে চায়। কিন্তু এখানেও ব্যর্থতা। দিনশেষে, না বলা একেকটি কথা জমা হতে থাকে। সময়ের সাথে সাথে সেই জমানো কথাগুলো হয়ে ওঠে একেকটি অনুভূতি, একেকটি গল্প কিংবা একেকটি উক্তি। আর সেই বিশেষ কথাগুলো দিয়েই সাজানো বই—জমিয়ে রাখা কথা।