"জারক: আচার ও চাটনি" বইয়ের ফ্ল্যাপের কথা:
আমিষ ও নিরামিষ আহার’ নামে ঐতিহাসিক যে-মহাগ্রন্থ প্রজ্ঞাসুন্দরী দেবীর, তাঁর এই ‘জারক গ্রন্থটি চরিত্রে, বস্তুত, তারই সম্পূরক এক খণ্ড । কেননা, আহার্যের থালাটি নিরামিষ হােক বা আমিষ, আর সে-থালা যত ধরনের স্বাদু খাবারেই থাকুক না সজ্জিত, পরিপূর্ণ তৃপ্তির জন্য শেষপাতে চাই আচার কিংবা চাটনি, পান কিংবা মশলা। আচার-চাটনি বা পান-মশলা শুধু তৃপ্তিই জোগায় না, পরিপাককেও করে সুসাধ্য ; বহুক্ষেত্রে, অরুচিকেও করে দূর। সেদিক থেকে এ-বই ‘আমিষ ও নিরামিষ আহার’-এরই অপরিহার্য অঙ্গ। প্রজ্ঞাসুন্দরী দেবী এখানে শিখিয়েছেন নানা ধরনের আচার, কাসুন্দি, জ্যাম, জেলি, মােরব্বা, আমসত্ত্ব, সস, সিরকা, স্কোয়াশ, শরবত, চুরন, হজমী, পাঁপড়, পাচন ইত্যাদি তৈরির সহজ কৌশল। পান-সাজা, মশলা ও ফল-সংরক্ষণ প্রভৃতি বিষয়েও দিয়েছেন বহু সুপরামর্শ। বৈচিত্র্যময়তায় এ-বই অনন্য ও স্বয়ম্প্রভ। এক কথায়, আচার-চাটনি ইত্যাদি বিষয়ে অসামান্য এক কোষগ্রন্থ।
| বইয়ের নাম | জারক: আচার ও চাটনি |
| লেখক | প্রজ্ঞাসুন্দরী দেবী |
| ভাষা | বাংলা |
| বিভাগ | পশ্চিমবঙ্গের বই |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।