ইংরেজ সরকার সবার বিরোধিতা সত্ত্বেও কিভাবে মাত্র সাত বছরের মধ্যে অসম্ভব সম্ভব হয়ে উঠল? ব্যক্তিগত জীবনে ধর্মের গোঁড়ামিমুক্ত জিন্না কি সত্য সত্যই ভারত ভাগ করে পাকিস্তানের মতো ধর্মীয় রাষ্ট্রের সৃষ্টি চেয়েছিলেন? সিপাহীবিদ্রোহ-উত্তর মুসলিম বিচ্ছিন্নতাবাদ ও পাশ্চাত্য শিক্ষিত সমাজের ভূমিকা এর পিছনে কতটা? যে ঐতিহাসিক ঘটনা ভারতীয় উপমহাদেশের প্রায় এক শ' কোটি নর-নারীর জীবন, সংস্কৃতি, রাজনীতি ও অর্থব্যবস্থাকে আগামী কয়েক শতাব্দী সর্বাধিক প্রভাবিত করবে তার অন্যতম প্রধান নায়ক জিন্নার জীবন ও কৃতি সম্বন্ধে তথ্য-সমৃদ্ধ বৈজ্ঞানিক আলোচনা করা হয়েছে লেখকের সুদীর্ঘ বিশ বৎসরের অধ্যয়ন ও গবেষণার ফসল এই গ্রন্থে।