আমাদের মেইন টার্গেট ছিল জুলাইয়ের ওরাল হিস্ট্রি নির্মাণ করা। একেকটা শহীদ পরিবার, আহত বা প্রত্যক্ষদর্শীর কাছে আমরা যাইতাম, আর রিকোয়েস্ট করতাম গল্পটা বলতে, সে যেভাবে চায় সেভাবেই। তারপর সে বলতে শুরু করতো, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ। তার কান্না, বিলাপ, ব্যক্তিগত সুখদুঃখ, আন্দোলন সবই আমরা নিজেদের প্রজেক্টের অংশ বানায়ে নিছি। একেকটা ইন্টারভিউতে তাই পাঠক সাক্ষ্য আর হিস্ট্রির পাশাপাশি একটা কাহিনির বিল্ডাপও লক্ষ্য করবেন, যেটা আপনাকে এক ট্রাজিক ফিকশনের স্বাদ এনে দিবে।
এই বইয়ে আমাদের নেয়া মোট আড়াইশোরও বেশি ইন্টারভিউর মধ্যে ১৭টা শহীদ পরিবার, আহত ও প্রত্যক্ষদর্শীর ইন্টারভিউ সংকলিত হইছে। এর মধ্যে আছে এখনো শহিদের স্বীকৃতি না পাওয়া ‘রোহিঙ্গা’ নূর মোস্তফা। ঐতিহাসিক ১৬ জুলাইয়ের চট্টগ্রামের তিনজন শহীদের দুইজন, শহীদ ফারুক ও ফয়সাল আহমেদ শান্ত। যেই তারিখ আর স্পটগুলা পুরা জুলাইয়েই সবচাইতে গুরুত্বপূর্ণ রোল প্লে করছে, এর প্রায় সবগুলার কোনো না কোনো শহিদ বা আহত’র ইন্টারভিউ রাখা হইছে। এই কারণে পুরা অভ্যুত্থানেরই একটা ওভারভিউ এই বই থেকে পাওয়া পাঠকের পক্ষে সম্ভব।
| বইয়ের নাম | জুলাই বয়ান |
| লেখক | জুলাই রেকর্ডস |
| প্রকাশনী | ঐতিহ্য |
| আইএসবিএন | 9789845971805 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 246 |
| সংস্করণ | 1st Published, 2026 |
| বিভাগ | জুলাই অভ্যুত্থান |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।