স্বৈরাচারীর পতন হলে তোমারে নিয়া বাড়ি যাবো। আমাদের অন্তর পাখি হয়ে যাবে তখন। মনে হয় তিন শ কিলো দৌড়ায়াই চলে যাবো। গিয়ে দেখবো মা নামাজ পড়তেছে। মার পেছনে বসে আমার হাউমাউ করে কান্না আসবে। এতগুলা জান! এত রক্ত! খুনির পতন হলে ভাইরে নিয়া সারা পাড়া চিৎকার করে দৌড়াব। দৌড়াইতেই থাকব। এত আনন্দে শহীদদের কথা মনে কইরা আমাদের হয়তো আবার কান্না আসবে। এত আনন্দ এত কান্না নিয়া আমরা দৌড়াইতেই থাকব—
| বইয়ের নাম | মেমোরিজ অব ৩৩ জুলাই |
| লেখক | রুম্মানা জান্নাত |
| প্রকাশনী | ঐতিহ্য |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 80 |
| সংস্করণ | 1st Published, 2025 |
| বিভাগ | জুলাই অভ্যুত্থান |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।