জুলেখা একটি নাম। একজন নারীর নাম। জুলেখা ইমান আলীর দ্বিতীয় বউ। জুলেখা মোমেনার সতীন। জুলেখা ইমান আলীর মেয়ে কুটুর মা। এক জুলেখার কতো পরিচয়! কিন্তু জুলেখার সবচাইতে বড় পরিচয় হলো- জুলেখা একজন মানুষ। এই সমাজে বসবাসরত হাজারো জুলেখাদের মধ্যে সেও একজন। কিন্তু সবারই গল্প যেন এক স্বরে বাঁধা। সবারই যাপিত জীবন যেন একই সুরে গাঁথা।
এক নারীর গর্ভে জন্ম নিয়েছিল জুলেখা। সেই নারীর কারণেই জুলেখা পৃথিবীর আলো দেখেছে। সে নারী আর
কোট নয়। কেলেঙ্গার গর্ভধারিনী মা।