রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাঁর মৃত্যুদন্ড হতে যাচ্ছে- সবাই নিশ্চিত, তিনি নিজেও। এজলাসে তিনি অবিস্মরণীয় এক বক্তৃতা দিলেন, আই অ্যাম প্রিপারড টু ডাই-আমি মৃত্যুর জন্য প্রস্তুত-এ কথাই পৃথিবী জুড়ে প্রতিধ্বনিত হলো। সাদা বিচারকরা থমকে গেলেন। রায় দিলেন, মৃত্যুর নয় যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের।
নেলসন ম্যান্ডেলা বিশ শতকের সবচেয়ে আদৃত জননেতা তাঁর জন্ম ১৮ জুলাই ১৯১৮; দক্ষিণ আফ্রিকায়, মৃত্যু ৫ ডিসেম্বর ২০১৩। বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্বগুণে তাঁর সমকক্ষ কেউ নেই। এমন কি সুশাসক হিসেবেও কেউ নেই।
আমাদের নেলসন ম্যান্ডেলা আর আফ্রিকানদের মাদিবাকে নিয়ে রচিত এই বইটি ছোটদের ও বড়দের ভালো লাগবে, ভালো লাগতেই হবে।