কেউই জানেনা আমার কুয়াশা আছে। বর্তমানের প্রতিটি মুহূর্ত হলো বিচিত্র অভিজ্ঞতা থেকে চূঁয়ে পড়া বিন্দু বিন্দু কুয়াশা। এইসব কুয়াশার আবার খিদে আছে, ক্ষোভ-বিষাদ-বিপন্নতাবোধ আছে। হ্যা, এরা আদরও চায়। তো আমার কবিতা লেখার ফাঁকে ফাঁকে এদের জন্যও জায়গা রাখবার দরকার হয়। কিন্তু এটা ভাববার দরকার নেই, কবিতায় যে অতৃপ্তি, যে শূন্যতা তা থেকে নিষ্কৃতি পেতে আমার এই গদ্যকর্মের দারস্থ হওয়া। বরং আমার মনে হয়েছে একটা গদ্য লিখে শেষ করবার পর আরেকটু অন্যভাবে কবিতার কাছে ফেরা যায়। নিজেকে নতুন ভাবে কবিতার কাছে নেয়া যায়। এটা মন্দ কি! পিকাসোর যে বিপুল সংখ্যক চিত্রকর্ম, ওর ভাস্কর্যে হাত দেবার দরকার ছিল না! স্বল্প সংখ্যক ভাস্কর্য নিয়েও ওকে একজন মাস্টার স্কাল্পটরই বলা হয়। ভাস্কর্যের কারণে ওর পোন্টিংয়ের ক্ষতি হয়েছে, এ কি কেউ বলবে? কথাটা জয়নুল আবেদিনসহ অনেক সৃষ্টিশীল মানুষের ক্ষেত্রেই সত্যি। আবার অন্যভাবে বলা যায়, বিভিন্ন সময়ে বাভিন্ন পরিস্থিতিতে লেখা আমার এই গদ্যগুলো আসলে তাই যেভাবে আমি কবিতার কাছে নিজেকে নিতে চাই, আর আচমকা কবিতার কাছ থেকে অযাচিতভাবে কিছু পেয়ে যায়! এর মূল্য কি কম? এছাড়া সামাজিক জীব হিসেবে অনেক কিছু তো গায়ে এসে লাগেই! কবির একটু বেশিই লাগে। রাষ্ট্র তো বড় প্রতিষ্ঠান। পরিবারই বা নেহাত ছোট কি! সত্যিকার কবি সংখ্যালঘু। এবং সে আক্রান্ত হবেই। এটা
| বইয়ের নাম | কবির কুয়াশা |
| লেখক | শিশির আজম |
| প্রকাশনী | অনুপ্রাণন প্রকাশন |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 168 |
| সংস্করণ | 1st Published, 2025 |
| বিভাগ | Free-Verse Prose |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।