কবিতার নাম ‘কবর’।
কবির নাম জসীম উদ্দীন।
কলকাতা থেকে প্রকাশিত ‘কল্লোল’ পত্রিকার পিছনের পাতায় এই কবিতাটি ছাপা হয় সেই ১৯২৫ সালে।
তারপরের ইতিহাস আলোয় আলোয় ভরা, সোনা দিয়ে মোড়া। ‘কবর’ কবিতা স্কুলের পাঠ্য হয়ে বাঙালির হৃদয়ে যেমন স্থান করে নিয়েছে, তেমনি বাংলা সাহিত্যে পেয়েছে স্থায়ী আসন। কবিতার শব্দে ছন্দে ঝরে পড়ে বেদনার অশ্রæবিন্দু।
সেই কবিতা প্রকাশের শত বছর পার হলো এই ২০২৫ সালে। শতবর্ষ পরেও ‘কবর’ কবিতা আজো পাঠকের অন্তরে আলোড়ন তোলে, আবৃত্তিকারের কণ্ঠে উচ্চারিত হয় তার মহিমা। একজন কবির কবিতা ১০০ বছর পরেও হয়ে ওঠে প্রিয় কবিতা, যাকে বারে বারে স্পর্শ করা যায় মনের গহীন কোণে।
শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে সেই ‘কবর’ কবিতা নিয়ে এই বই। মোট সাতটি অধ্যায়ে বিন্যস্ত এর উপস্থাপনা।