এই রাজু, এই!
ঘুমের মধ্যেই মনে হলো কে যেন আমাকে ডাকছে। আমি খুব পরিচিত কারো কণ্ঠ শুনতে পাচ্ছি। শুধু কণ্ঠ শুনতে পাচ্ছি তাই না। সাথে প্রচণ্ড ঝাঁকুনি। যে-সে ঝাঁকুনি না। রিখটারস্কেলে সাত মাত্রার ভূমিকম্প হলে যেরকম ঝাঁকুনি লাগার কথা ঠিক সেরকম। মনে হচ্ছে সমস্ত পৃথিবীটা কেউ যেন হাতের তালুতে নিয়ে নাচাচ্ছে। আমি এক লাফে বিছানায় উঠে বসলাম। কিছু না বুঝে চারদিকে তাকালাম।
প্রথমে মনে হলো সত্যি সত্যি ভূমিকম্প শুরু হয়েছে। হয়তো এতক্ষণে পৃথিবীটাই ধ্বংস হয়ে গেছে। কোনো এক অলৌকিক কারণে আমি বেঁচে. আছি। কীভাবে এই ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার পাওয়া যাবে তা নিয়ে চিন্তা করছি।
উদ্ধারের চিন্তা বেশিক্ষণ করা গেল না। তার আগেই ছোট মামা ফিসফিস গেল না। করে উঠল-
এই রাজু, এই!