গত ক’বছর ধরেই ধারাবাহিকভাবে লিখে আসছিলাম নানান পত্রিকা আর অনলাইন প্ল্যাটফর্মগুলোয় । লেখার বিষয় মূলত সমসাময়িক , রাজনৈতিক আর আশপাশে যখন যা ঘটছে , কখনো দেশে তো কখনো আবার দেশের বাইরে । লেখাগুলো নানা সময় প্রকাশিত হয়েছে দৈনিক জনকন্ঠ , দৈনিক কালের কন্ঠ , দৈনিক আমাদের নতুন সময় , জাগোনিউ২৪.কম আর বিডিনিউজ২৪.কমে । অশেষ কৃতজ্ঞতা মাওলা ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী আহমেদ মাহমুদ হকের প্ৰতি । ইদানিং প্রতি বইমেলাতেই তিনি আমার পূর্ববর্তী বই মেলার পরবর্তী তাবৎ কলামগুলো পড়ে , বাছাই করে মলাটবন্দি করেছেন সীমাহীন আগ্রহে । ব্যতিক্রম হয়নি এমনকি প্যান্ডেমিকেও , হয়নি এবারও । প্যান্ডেমিকের কল্যানে আমার লেখালেখির অনেকটা জুড়েই ইদানিং কোভিড আর আমার কোভিড — ১৯ — এর প্রবন্ধগুলোর সংকলন এই বইটি । অবশ্য শুধু সেই প্রবন্ধগুলোই এই বইটিতে ঢুকতে পেরেছে যেগুলো আহমেদ মাহমুদ হকের কাছে পাশ নম্বর পেয়ে উৎরে গেছে । এখন বইটি পাঠকদের কাছে পাশ নম্বর পেলেই হয় !
| বইয়ের নাম | কোভিড-১৯ |
| লেখক | ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল |
| প্রকাশনী | মাওলা ব্রাদার্স |
| আইএসবিএন | 9789849623496 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 223 |
| সংস্করণ | 1st Published, 2022 |
| বিভাগ | Free-Verse Prose |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।