ড. এ কে এম জাহাঙ্গীর একজন মুক্তিযোদ্ধা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্সসহ এমএ ডিগ্রি অর্জন করেন ১৯৭৬ সালে। তিনি ১৯৯২ সালে নেদারল্যান্ডসের আইএসএস থেকে পোস্ট গ্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি করেন। আমেরিকার প্রেস্টন ইউনিভার্সিটি থেকে ২০০৯ সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
লেখকের বইসমূহের মধ্যে রয়েছে, মাঠ প্রশাসন, ফৌজদারি বিচার প্রশাসন, চাকরির বিধি বিধান (যৌথ প্রয়াস), উবাবষড়ঢ়সবহঃ চষধহহরহম রহ ইধহমষধফবংয, এলমে তরিকত ও মারেফত, আলোকিত মানব। দেশের বিভিন্ন জার্নালে তাঁর লেখা ৭টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
ড. এ কে এম জাহাঙ্গীর, বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যোগদানের পূর্ব ১ লা জানুয়ারি ১৯৭৯ থেকে ১০ ফেব্রæয়ারি ১৯৮১ পর্যন্ত ‘এসোসিয়েটেড সার্ভিসেস’ আর্থ সামাজিক প্রতিষ্ঠানে গবেষণা কর্মকর্তা এবং ১১ ফেব্রæয়ারি ১৯৮১ থেকে ১৪ ডিসেম্বর ১৯৮৩ পর্যন্ত শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা (পরিকল্পনা) পদে চাকরি করেন।
ড. এ কে এম জাহাঙ্গীর-এর স্ত্রী প্রফেসর হোসনে আরা বেগম, পুত্র-প্রকৌশলী এ এইচ তাহজিব এবং কন্যা ডাক্তার ফাইকা তাবাসসুম। ৩ নাতি যথাক্রমে আযযান তেহজিব, আলীয়ান তেহজিব এবং আয়াদ শামস্।