বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
ধিনতাক দশ বারো বছরের একটি ছেলে। অকালেই সে তার বাবা মাকে হারায়। একদিন পান্তামাসি এসে তাকে নিয়ে যায় তার বাড়িতে। কিন্তু কিছুদিন যাওয়ার পর পান্ডামাসির আচরণ বদলে যায়। লেখাপড়াও বন্ধ করে দেয় তার। একদিন মনের দুখে সে কাঁদতে থাকে।
হঠাৎ এক অদ্ভুত লোক এসে তাকে কিছু পাথর উপহার দিলো। পান্তামাসির বাড়িতে কোনো গাছে ফল ধরতো না। পাথরের কারণেই হঠাৎ একটি গাছে কুমড়ো ধরল। রাতারাতি সেটি বৃহৎ আকার ধারণ করল। ধিনতাক সেই কুমড়োর ভেতর প্রবেশ করল এবং সেখানে বিশাল কেন্নো, চড়াই, কেঁচো ও মাকড়সাকে পেল। কুমড়ো তাদেরকে নিয়ে চলল অজানার উদ্দেশে।