সমকালীন বাংলা কবিতার পরিসরে সাইফুল্লাহ মাহমুদ দুলাল এক স্বতন্ত্র ও অনন্য ভিন্ন কণ্ঠস্বর। তাঁর কবিতায় ব্যক্তিগত অনুভূতি, সামাজিক বাস্তবতা এবং সময়ের জটিল যোত একসূত্রে গাঁথা হয়ে উঠে আসে। অস্তিত্বের সূদ্ধ টানাপোড়েন-তাঁর কবিতায় গভীর সংবেদনশীলতায় প্রকাশ পায়। নিজস্ব ভাষায় জটিল অনুভূতির প্রকাশ তাঁর কবিসত্তার এক বিশেষ বৈশিষ্ট্য, যা পাঠককে অনায়াসেই আকৃষ্ট করে।
দুলাল কবিতাকে কেবল সৃজনের জায়গায় স্থির রাখেন না। তিনি কবিতাকে নিয়ে নিরন্তর নিরীক্ষা করেন, গবেষণা করেন। তাঁর একেকটি কবিতা থেকে পরবর্তী কবিতায় যাত্রা যেন এক অবিরাম ভাঙন ও নির্মাণের প্রক্রিয়া-যেখানে দূরত্বই নতুনত্বের জন্ম দেয়। এই পরিবর্তন পাঠকের দৃষ্টি ও দৃষ্টিভঙ্গিকে নাড়া দেয়, ভাবনার সীমানা প্রসারিত করে। যে কোনো বিষয় তাঁর হাতে কবিতার উপাদানে রূপ নেয়, এবং একটি কবিতাই বহুমাত্রিক অর্থের বিস্তার ঘটাতে সক্ষম হয়। এই কারণেই তাঁকে অনেকেই 'অগ্রসর পাঠকের কবি' বা 'কবিদের কবি' বলে অভিহিত করেন।
| বইয়ের নাম | মা তোমার নাম যেন কী |
| লেখক | সাইফুল্লাহ মাহমুদ দুলাল |
| প্রকাশনী | অনন্যা |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 64 |
| সংস্করণ | ১ম সংস্করণ |
| বিভাগ | Poetry |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।