একটি খুন, পুলিশ বলছে দুর্ঘটনা। সেটা মেনে নিতে পারেনি ক্রাইম রিপোর্টার শাওন রহমান। খুনের রহস্য উদ্ঘাটনে নেমে পড়ে সে। তারপর একটি ইন্টারভিউ আর তাতেই বদলে যেতে থাকে দৃশ্যপট। নিখোঁজ হয়ে যায় সাংবাদিক শাওন রহমান, এদিকে খুন হয় দেশের বিশিষ্ট শিল্পপতি। তদন্ত করতে মাঠে নামে দুই থানার দুই এসআই জাহিদ ও সোহাগ। তদন্ত করতে গিয়ে জানতে পারে ওরা কেসটা যতটুকু ভেবেছিল সেটা তার চাইতেও অনেক বড় কিছু, বিশাল কিছু। এরই মাঝে খুন হয় আরো কয়েকজন, রহস্যের জালে জড়িয়ে গেল দুই এসআই। বেড়িয়ে আসতে থাকে খুনের সাথে জড়িত একের পর এক নাম। শাওন কি বেঁচে আছে? জাহিদ ও সোহাগ পিছিয়ে যেতে চায়না, জীবন বাজি রেখে খুনিদের ধরতে চায়। শুরু হয়ে যায় রুদ্ধশ্বাস তদন্ত............... বাকীটা পাঠকদের জন্য রইল।
| বইয়ের নাম | মধ্যরাতের আগে |
| প্রকাশনী | কাকলী প্রকাশনী |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 290 |
| সংস্করণ | 1st Published, 2021 |
| বিভাগ | Thrilar |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।