ওভিদের রচনায় স্টাইলে এবং ভাবেও একঘেয়েমিতা দৃষ্ট হয় না। তাঁর সম্পর্কে বলা হয় যে, ভাব প্রকাশে ও ভাষার মাধুর্য সৃষ্টিতে তিনি নিজেকেও ছাড়িয়ে যান এবং এর ফলেই তাঁর পক্ষে ধাতব-কাহিনী সৃষ্টি না করে আনন্দ-বেদনার সংমিশ্রণে বীররসাত্মক জমজমাট কাহিনী সৃষ্টি করা সম্ভব হয়। তবে আর যাই হোক, প্রয়োজনবোধে তিনি উন্নত মানসিকতার পরিচয় দিতে কুণ্ঠা করেননি। পৃথিবীর সৃষ্টি সম্পর্কিত তাঁর প্রথম পুস্তকটি অত্যন্ত গুরুগম্ভীর এবং সুরুচিসম্পন্ন! অন্য যে কোনো কাব্য সঙ্কলনের সঙ্গে এটির তুলনা চলে। তাঁর পঞ্চদশ পুস্তকটির দর্শন ব্যাখ্যা করলেও একই সিদ্ধান্তে উপনীত হতে হয়। উত্তর মেরুর বর্ণনায় তিনি যে সুরধ্বনি সৃষ্টি করেছেন তা অতুলনীয়। ওভিদের কবিতা পড়তে পড়তে মানুষের অন্তরের গহিন কোণে সৃষ্টি হয় ঝঙ্কার, যা তার তনুমনকে আলোড়িত করে তোলে, করতে থাকে আন্দোলিত।
| বইয়ের নাম | মেটামরফসিস |
| লেখক | ওভিদ |
| প্রকাশনী | নালন্দা |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Translated Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।