এক দেশে ছিল এক মেয়ে, নাম তার মারিয়া।
ব্রাজিলের এক অখ্যাত এলাকার এই তরুণীকে তার প্রথম প্রেম উপহার দেয় কেবলই একবুক কষ্ট। এরপর থেকেই তার বিশ্বাস জন্মায়, সত্যিকারের প্রেম বলে পৃথিবীতে কিছুই নেই। ভালোবাসা মানেই শুধুই যন্ত্রণা।
ভাগ্যের অদ্ভুত খেলায় অপ্রত্যাশিত এক সুযোগ তাকে উড়িয়ে নেয় স্বপ্নের শহর জেনেভায়। যশ আর সম্পদের নেশায় ছুটতে ছুটতে সে এসে পৌঁছায় এমন এক অন্ধকার জগতে, যেখানে আছে কেবলই শারীরিক আনন্দের হাতছানি।
ঠিক তখনই তার জীবনে ঝড়ের মতো আসে এক সুদর্শন তরুণ চিত্রকর। শুরু হয় নিজেকে নতুন করে আবিষ্কার করার এক রুদ্ধশ্বাস যাত্রা। এখন এক কঠিন মোড়ে দাঁড়িয়ে আছে মারিয়া। সে কি কামনার অন্ধকার জগতে তলিয়ে যাবে, নাকি জীবনের সবটুকু বাজি রেখে, সত্যিকারের প্রেমের স্পর্শে খুঁজে নেবে নিজের ভেতরের আলো?
| বইয়ের নাম | ইলেভেন মিনিটস |
| লেখক | পাওলো কোয়েলহো |
| প্রকাশনী | প্রিমিয়াম পাবলিকেশন্স |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Translated Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।