বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
সত্যিই এক অপার রহস্যে ঘেরা আমাদের এই গতিশীল মহাবিশ্ব। মহাকাশ বিজ্ঞানীরা এ বিষয় নিয়ে যতোই গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ এবং অভিযান চালিয়েছেন ততোই অবাক হয়েছেন। মাঝে মাঝে বিস্ময়কর তথ্য আবিষ্কৃত হয়েছে যা জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এতো দিন অজানা ছিল। তবে বিজ্ঞানীরা আমাদের এই মহাবিশ্বের আসল রহস্য এবং তার চলমান কর্মকাণ্ডের প্রক্রিয়াগুলো জানার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বৃহৎ বিস্ফোরণ এবং তার সংকোচনকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন গবেষকেরা।
এই মহাবিশ্বের স্থিতিকালের পরমমান, সময়ের দূরত্ব ও চলমান প্রকৃতি, স্থিতিমান, আলোকের দ্রুতি, ঘটনার মান, অতীত আলোক শঙ্কু, চলমান আলোক শঙ্কু, ভবিষ্যৎ অনেক শঙ্কু, ব্যাপক অপেক্ষবাদ, মহাকর্ষনীতি, আলোকের গতিশক্তি, বেতার তরঙ্গ, সময়ের হিসাব, গতি, বল, বস্তুপিণ্ডের ত্বরণ, মহাকর্ষীয় শক্তি ও বিধি, গ্রহ-গ্রহান্তরের আবর্তন, চক্রণ, কক্ষপথ, সমান্তরাল মহাবিশ্ব, মহাবিশ্বের পদার্থ ও রসায়নের বস্তুগত দিক, অবস্থান ও আয়তনের দিক, মহাবিশ্বের প্রসারণ ও সংকোচন এসকল বিষয় নিয়ে বিজ্ঞানীরা ব্যাপক গবেষণা চালিয়ে যাচ্ছেন।