“মহাকবি শেখ সাদী’র কালজয়ী গ্রন্থ গুলিস্তাঁ" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
মহাকবি শেখ সাদী রচিত গুলিস্তা ও বােস্তা গ্রন্থ দুটি বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ। এখানে নীতিকথা, জীবন গড়ার দিকনির্দেশনা, আত্মজ্ঞান ও জীবনবােধের দৃষ্টিভঙ্গিসহ আল্লাহ, রাসূল ও সাহাবা আজমাঈনদের পরিচয় জীবন্তরূপে ফুটে উঠেছে। গুলিস্তার ভেতর শেখ সাদীর দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতালব্ধ দার্শনিক ও তাত্ত্বিক জ্ঞানের পরিচয় সুস্পষ্টভাবে বিধৃত হয়েছে। এর শ্লোক যেমন সুমধুর, সুমিষ্ট তেমনি ছন্দ ও ভাষার মাধুর্য অমীয় ধারায় অভিষিক্ত। এই গ্রন্থ পাঠের দ্বারা পাঠকবৃন্দ আত্মতৃপ্তি লাভে সক্ষম হবে বলে আমার দৃঢ়বিশ্বাস।