মঙ্গলগ্রহে প্রাণীর অস্তিত্ব ছিলো বলে বিজ্ঞানীরা মনে করেন। আর তাই নাসা'র এক মহাকাশ বিজ্ঞানের গবেষক ১৯৯৮ খ্রিষ্টাব্দে জানান যে, গবেষণাগারে কৃত্রিমভাবে তৈরি মঙ্গলগ্রহের পরিবেশে এমন একটি জীবাণু টিকে থাকতে পারে, যেগুলো মিথেন্ উৎপাদনে সহায়তা করে।
কিন্তু অক্সিজেন (Oxyzen) সহ্য, করতে পারে না। এ পর্যবেক্ষণ থেকে গবেষক আশাবাদ ব্যক্ত করেছেন যে, মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্ব থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আমেরিকার আক্বান্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষক টিমোথি এ. ক্রল্ (Timothe A. Croll) বলেন, কৃত্রিমভাবে তৈরি মঙ্গলগ্রহের পরিবেশে জীবাণুগুলো চমৎকার এবং প্রাণবন্তভাবে বেড়ে উঠেছে যে, পরিবেশে পৃথিবীর অন্য কোনো প্রাণীর পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়।