by কামরুল হাসান
দরিয়ানগরের এক নিভৃতচারী বহুমাত্রিক স্রষ্টা কামরুল হাসান একাধারে কবি, নাট্যজন, গবেষক, সংগঠক ও সংস্কৃতিজন। স্বল্পপ্রজ হয়েও আঙ্গিক-সাধনায় তিনি বিভিন্নতাচারী ও নিরীক্ষাপ্রবণ। শিকড়ের সঙ্গে সর্বপ্রান্তের যোগাযোগ ঘটিয়ে মানবসৃষ্টিকলার নানাকৌণিক বিশ্লেষণে তিনি উৎসাহী। তাঁর সৃষ্টিশীলতার এক সচেতন অভিব্যক্তি তাঁরই সা¤প্রতিকতম কাব্যনাটক মোক্তার বলী ও নাফকন্যা ম্যামাচিং। এখানে ভিন্ন ধর্ম, ভিন্ন আচার, ভিন্ন সংস্কৃতি তথা সমাজসৃষ্ট কৃত্রিম বিভেদের ঊর্ধ্বে মানব-মানবীর চিরন্তন প্রেমবাহিত যে অভিন্ন মানববন্ধনের কথা উচ্চারিত, তা বিশ্বব্যাপী নানা বিভেদ-বৈচিত্র্যের মধ্যেও মানবিক ঐক্যের স্মারক। কবিতা ও নাটকের যৌথ-আঙ্গিকে শিল্পের এই বিজয়বার্তা আবার ঘোষণা করেছেন কবি-নাট্যকার কামরুল হাসান। মানবিক নান্দনিকতা অক্ষয় হোক। কামরুল হাসানের সৃষ্টিযাত্রা জয়যুক্ত হোক। -মুহম্মদ নূরুল হুদা, জাতিসত্তার কবি।
| বইয়ের নাম | মোক্তার বলী ও নাফকন্যা ম্যামাচিং |
| লেখক | কামরুল হাসান |
| প্রকাশনী | অ্যাডর্ন পাবলিকেশন |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 64 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | নাটক |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।