by কামরুল হাসান
মুক্তিযুদ্ধ ফিরে ফিরে ডাকে দরিয়ানগরখ্যাত কক্সবাজারের নাট্যজন ও কবি কামরুল হাসানের তৃতীয় কাব্যনাট্য। বাঙালির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় মুক্তিযুদ্ধকে কেন্দ্রে রেখে নাট্যশৈলী ও কাব্যশৈলীর দক্ষ সংশ্লেষ ঘটিয়ে তিনি সৃষ্টি করেছেন অন্যরকম এই শিল্পকর্ম। কক্সবাজারে মুক্তিযুদ্ধের প্রথম পর্বের শহীদ সুভাষসহ এলাকার শহীদবৃন্দ এই নাটকের আলোচ্য চরিত্র। সেই সঙ্গে আছে মুক্তিকামী মুসলমান, হিন্দু ও রাখাইন জনগোষ্ঠির মিলিত সংগ্রামের চিত্র। তাদের জীবনাচরণ ও ভাষিক বৈচিত্র্য এই নাটকে প্রতিফলিত। স্বাধীনতা সংগ্রামের পাশাপাশি আছে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গণদাবি। কবিতাশ্রয়ী বর্ণনা, সংলাপ, সঙ্গীতময়তা ও ভাষিক বৈচিত্র্য কাহিনীকে আকর্ষণীয় করে তুলেছে। আমাদের মুক্তিযুদ্ধ-ভিত্তিক সাহিত্যে এই কাব্যনাট্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন। শামসুজ্জামান খান সাবেক মহাপরিচালক, বাংলা একাডেমি ফেব্রুয়ারি ২০১৯
| বইয়ের নাম | মুক্তিযুদ্ধ ফিরে ফিরে ডাকে |
| লেখক | কামরুল হাসান |
| প্রকাশনী | অ্যাডর্ন পাবলিকেশন |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 48 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | নাটক |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।