রম্য-বৈচিত্র গ্রন্থের পাণ্ডুলিপি পড়ে দেখেছি। রম্য গল্পের নিজস্ব একটিা বৈশিষ্ট্য থাকে। এই বইটি পড়ে আমার দৃঢ় প্রতীতী জন্মেছে যে এতে রম্য তার আপন মহিমা বজায় রাখতে সক্ষম হয়েছে। রম্যের সাথে সমাজ ও ব্যক্তি সম্পর্কে তীক্ষ্ম অনুভূতি লেখক সুন্দরভাবে মিশিয়েছেন। এ পুস্তকের প্রতিটি প্রবন্ধ মৌলিখ এবং সকীয়তার দাবীদার। এখানে সংলাপ আছে, গল্প আছে, নাটিকা আছে, নোটিশ আছে, অনুবাদ আছে, আছে ব্যঙ্গ কথা, আছে মানব চরিত্রের রম্য দিক। সবগুলো লেখা রম্যের ডালিতে সুনিপুণভাবে সাজানো বলে আমার মতো পাঠক পরিশ্রান্ত না হয়ে এক নিশ্বাসে বইটি পড়ে যাবেন- এটা আমি র্দঢ়ভাবে বিশ্বাস করি। পাঠককে ধন্যবাদ, লেখককে ধন্যবাদ -ড. জামাল নজরুল ইসলাম। প্রফেসর ইমেরিটাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
| বইয়ের নাম | রম্য বৈচিত্র্য |
| লেখক | নূর মোহাম্মদ |
| প্রকাশনী | অ্যাডর্ন পাবলিকেশন |
| ভাষা | বাংলা |
| বিভাগ | নাটক |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।