১৯৭০ সালের সাধারণ নির্বাচনের ফলাফল পূর্ব পাকিস্তানের রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষে গেলেও ক্ষমতা হস্তান্তর নিয়ে গড়িমসি শুরু করে ক্ষমতাসীন সরকার। একপর্যায়ে গণ-আন্দোলন সহিংস হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ক্ষমতা আঁকড়ে ধরে অধিকার আদায়ে সোচ্চার ব্যক্তিদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন রাষ্ট্রপতি ও সেনাপ্রধান ইয়াহিয়া খান। ২২ ফেব্রুয়ারি ১৯৭১-এ পাকিস্তান সশস্ত্র বাহিনীর এক বৈঠকে গৃহীত প্রস্তাবনার ভিত্তিতে মার্চের শুরুতে ১৪তম ডিভিশনের জিওসি মেজর জেনারেল খাদিম হুসাইন রাজা এবং মেজর জেনারেল রাও ফরমান আলী একটি সামরিক অপারেশনের মূল পরিকল্পনা তৈরি করেন।
| বইয়ের নাম | মুক্তিবাহিনীর অস্ত্র ও সরঞ্জাম |
| লেখক | শাকিল বিন মুশতাক |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 112 |
| সংস্করণ | 2nd Edition |
| বিভাগ | মুক্তিযুদ্ধকালীন ইতিহাস |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।