দিল্লি থেকে এসেছেন সাংবাদিক হৃষিকেশ রায়। তিনি শরণার্থী শিবিরের কথা পত্রিকায় লিখবেন। শিবিরে অবস্থানকারী মানুষের কথা লিখবেন। এজন্য শরণার্থীদের সঙ্গে কথা বলা প্রয়োজন। তিনি কথা বলতে চান। বাঘমারা শরণার্থী শিবিরে অবস্থান করছে দু’লাখের বেশি মানুষ। যেদিকে চোখ যায় তাঁবু আর তাঁবু। মানুষ আর মানুষ। বিস্তৃত এলাকা মানুষে গিজগিজ করছে। পা ফেলার জায়গা নেই। বাঘমারা স্কুলের বিশাল মাঠ ছাপিয়ে আশপাশের চারদিকে তাঁবুতে তাঁবুতে ছেয়ে গেছে। ছড়িয়ে গেছে সোমেশ্বরীর নদীর পাশেও। বাঘমারা মাধ্যমিক স্কুলটি বন্ধ। হাফবিল্ডিংয়ের প্রতিটি কক্ষেই ত্রাণ বিতরণসহ শরণার্থীদের অন্যান্য কাজকর্ম ব্যবস্থপনার জন্য অস্থায়ীভাবে স্থাপিত হয়েছে অফিস। হৃষিকেশ রায় দিল্লির একজন বিখ্যাত সাংবাদিক। শিশু অধিকার নিয়ে কাজ করে সারা বিশ্বে নাম কুড়িয়েছেন।
| বইয়ের নাম | শরণার্থী শিবির থেকে সম্মুখ যুদ্ধে |
| লেখক | মোজাম্মেল হক নিয়োগী |
| প্রকাশনী | শব্দশৈলী |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 111 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | মুক্তিযুদ্ধকালীন ইতিহাস |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।