নিজেরে হারায়ে খুঁজি একটি আত্ম-অন্বেষণের দলিল— যেখানে ব্যক্তিগত স্মৃতি, সময়ের ছাপ এবং সময়ের সাথে বদলে যাওয়া জীবনের বহু গল্প একসূত্রে গাঁথা। এটি বাংলাদেশের এক শান্ত, নিস্তরঙ্গ গ্রাম থেকে উঠে আসা তথাকথিত বনেদি অথচ ক্ষয়িষ্ণু পরিবারের বড়ো ছেলের সংগ্রামী জীবনের একেবারে প্রথম দিকের গল্প। কর্মজীবনের প্রয়োজনে লেখক তাঁর দীর্ঘ জীবনের প্রায় পঞ্চাশ বছর কাটিয়েছেন দেশবিদেশে। অবসর নেওয়ার পর হঠাৎ করেই তিনি উপলব্ধি করেন, এই দীর্ঘ পথচলায় তিনি নিজেকেই যেন কোথাও হারিয়ে ফেলেছেন।
হারানো সেই নিজেকে খুঁজে পাওয়ার প্রয়াস থেকেই জন্ম নেয় এই বই। স্মৃতিচারণভিত্তিক ও আত্মকথাধর্মী এই গ্রন্থে উঠে এসেছে অনেক গল্প, কাহিনি এবং ইতিহাসের খণ্ডচিত্র। এই বইটি শুধু লেখকের ব্যক্তিগত আনন্দ-বেদনার গল্প নয়, বরং মানুষ, সমাজ ও সময়ের বহু চিত্র। কাহিনির পরিসর বিস্তৃত হয়েছে লেখকের জন্মের দেড় দশক আগের সময় ১৯৩০ সাল থেকে এবং শেষ হয়েছে ১৯৬১ সালে ঢাকা কলেজে পড়াশোনার উদ্দেশ্যে পরিবার ছেড়ে তার নতুন জীবনের পথে যাত্রার মধ্য দিয়ে।
নিজেরে হারায়ে খুঁজি বইটি লেখকের নিজেকে আবিষ্কার করার আন্তরিক প্রথম অধ্যায়, যার পরবর্তী পর্বগুলোর অপেক্ষায় থাকবেন পাঠক।
| বইয়ের নাম | নিজেরে হারায়ে খুঁজি |
| লেখক | মোহাম্মাদ আবদুর রাযযাক |
| প্রকাশনী | আদর্শ |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 158 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | জীবনী ও স্মৃতিচারণ: বিবিধ |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।