মানুষ নিজের সঙ্গে কথা বলে,প্রতিনিয়ত। মনে মনে তার কথার সমুদ্র চলে। আর সেই ফেনায়িত সমুদ্রের কথামালার কোনো ধারাবাহিকতা থাকে না। শারদীয় মেঘের মতোই ছেঁড়া তার চেহারা। মানে বিচ্ছিন্ন, যোগসূত্রহীন। শাদাজীবনের কথাগুলো আমি লিখেছি সেই যোগসূত্রহীন ভাবেই। যখন যা মনে এসেছে, তখন সে কথাগুলো বলেছি। এ-জন্য একই বিষয় বেশ কয়েকবারই রিপিট হয়েছে সেটা জীবনচক্রের সঙ্গে ওতপ্রোত। সেটা চিন্তাসূত্রের সঙ্গে গাঁথা। এই ছেঁড়া-খোঁড়া ভাবনাস্রোতই আসল এবং তাজা সত্য। এই সত্যের ভেতরেই থাকি আমরা, বাস করি আমরা, কিন্তু তাকে স্বীকার করি না বা করতে চাই না। সত্য স্বীকার না করলেই তা মিথ্যা হয় না।
| বইয়ের নাম | শাদা জীবন |
| লেখক | ড. মাহবুব হাসান |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 224 |
| সংস্করণ | 1st Edition |
| বিভাগ | জীবনী ও স্মৃতিচারণ: বিবিধ |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।