প্রকৃতি আমাদের শুধু দেয়, কিছুই নেয় না। সমুদ্র,
পাহাড়, অরণ্য, গাছপালা, নদী, পশুপাখি,
কীটপতঙ্গ সবার কাছ থেকে মানুষ শুধু গ্রহণ
করে। ওরা কিছুই চায় না, তার বদলে মানুষ
তাদের শুধু নির্মম শোষণ ও দোহন করে। ফুল ও
পাখি মানুষের কাছে কি চায়? পথের পাশের
গাছপালা? মহাকাশ? কিছু চায় না। তার বদলে
মানুষ সর্বত্র আশঙ্কাজনক হারে জঞ্জাল সৃষ্টি করে
পৃথিবীকে বিপন্ন করে তুলছে। এসব কথামালার
বিপুল ভাণ্ডার এই কথাসাহিত্যিকের নিসর্গ-বিষয়ক
ষোলোটি বই। ১৯৯৫ সালে 'গাছপালা তরুলতা'
দিয়ে নিসর্গযাত্রার শুরু। বাংলাদেশের আনাচ-
কানাচ ঘুরে কী তীব্র আসক্তি নিয়েই-না এই নতুন
ধারার সূত্রপাত! মাত্র চল্লিশ বছরের মধ্যে
আমাদের প্রিয় মাতৃভূমি ও ধরিত্রী আজ চরম
বিপন্ন। বৈশ্বিক উষ্ণতা ও প্রাকৃতিক দুর্যোগ
| বইয়ের নাম | নিপীড়িত নিসর্গ ও লাঞ্ছিত বাংলাদেশ |
| লেখক | বিপ্রদাশ বড়ুয়া |
| প্রকাশনী | পার্ল পাবলিকেশন্স |
| ভাষা | বাংলা |
| বিভাগ | পরিবেশ ও প্রকৃতি |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।