গ্রন্থকার জায়েদ ফরিদ একজন বিজ্ঞান সমন্বয়ক, সায়েন্স কমিউনিকেটর। দেশে-বিদেশে জীবনের অনেকটা সময় তিনি কাটিয়েছেন প্রকৃতি-ঘনিষ্ঠ পরিবেশে। এই গ্রন্থের বিভিন্ন প্রবন্ধে প্রকৃতি, উদ্ভিদ ও পরিবেশের যে বর্ণনা ও আলোচনা আছে, তার অধিকাংশই ব্যক্তি-জায়েদের অভিজ্ঞতার আলোকে পাঠকের উপযোগী করে লেখা। বিজ্ঞানের কট্টর ভাষাকে উপেক্ষা করে তিনি একে সহজবোধ্য ও গ্রহণযোগ্য করে তুলেছেন ‘ছাত্র থেকে গৃহিণী’ অবধি সকল স্তরের মানুষের জন্য। জায়েদের বিজ্ঞান গ্রন্থ পড়লে মনে হতে পারে, এ যেন গল্প বলা, অদ্ভুত ঢঙে গল্প বলা, যে গল্প এর আগে কেউ শোনেনি।
দেশ-বিদেশের নানা অভিজ্ঞতায় পূর্ণ এই বইটি পাঠকদের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত।
| বইয়ের নাম | প্রকৃতি, উদ্ভিদ ও পরিবেশ |
| লেখক | জায়েদ ফরিদ |
| প্রকাশনী | সহজ প্রকাশ |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 160 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | পরিবেশ ও প্রকৃতি |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।