আদী প্রকাশন থেকে প্রকাশিত নিশুতিঃ থ্রিলার গল্প সংকলন বহুল পাঠকপ্রিয়তা অর্জন করেছিল। তারই ধারাবাহিকতা বজায় রেখে প্রকাশিত হলো নিশুতি ২ঃ থ্রিলার-হরর গল্প সংকলন। সম্পূর্ণ মৌলিক এই গল্প সংকলনটি দেশবরেণ্য লেখক মুহম্মদ জাফর ইকবাল,মুহম্মদ আলমগীর তৈমূর,আহসান হাবীবদের মতো প্রবীণ-প্রখ্যাত লেখকদের গল্পে সমৃদ্ধ। ওপার বাংলার প্রথিতযশা লেখক ইন্দ্রনীল স্যানাল,হিমাদ্রিকিশোর দাশগুপ্ত কিংবা মণীষ মুখোপাধ্যায় এর গল্পও পাঠক খুঁজে পাবেন এক মলাটের ভেতর৷ পাঠকনন্দিত তরুণ লেখকদের অনেকেই লিখেছেন নিশুতি ২ গল্প সংকলনে। তার সাথে যুক্ত হয়েছেন একাধিক নবীন গল্পকার। আঙ্গিক বিচারে সঙ্কলিত হয়েছে একাধিক উপন্যাসিকা,বড় গল্প আর ছোট গল্প। ক্রাইম ফিকশন,মার্ডার মিস্ট্রি,একশন থ্রিলার,ডিটেকটিভ স্টোরি,হিস্টোরিকাল থ্রিলার,এডভেঞ্চার থ্রিলার,হরর,সাইফাই থ্রিলার এমনকি ওয়েস্টার্ন থ্রিলার- কিছুই বাদ নেই। এমন পরিপূর্ণ,বিশাল কলেবরের মৌলিক থ্রিলার-হরর সংকলন এদেশে আগে কখনও হয়েছে কিনা,জানা নেই। পাঠকের ভালোবাসাই আমাদের প্রকৃত স্বার্থকতা।